× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম

আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!
কালকিনি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন হাওলাদার এবং ঢাকা কলেজ ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মারুফ হোসেনের নেতৃত্বে এসব পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। কালকিনি থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আশপাশ এবং শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে এসব পোস্টার দেখা যায়।

মাদারীপুরের কালকিনি থানার সামনে,উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আশপাশসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে। শনিবার সকালে এসব পোস্টার স্থানীয়দের নজরে আসার পর এলাকায় শুরু হয় আলোচনা-সমালোচনা। বিশেষ করে থানার মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সামনে প্রকাশ্যে পোস্টার লাগানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।

পোস্টার লাগানোর দৃশ্য 

স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন হাওলাদার এবং ঢাকা কলেজ ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মারুফ হোসেনের নেতৃত্বে এসব পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। কালকিনি থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আশপাশ এবং শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে এসব পোস্টার দেখা যায়।

পোস্টারগুলোতে শেখ হাসিনার ছবি ব্যবহার করে তাঁর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাবার্তা লেখা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যে প্রকাশ্যে এ ধরনের পোস্টার লাগানোর বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের এ ধরনের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে তাদের কাছে সবচেয়ে বেশি বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে থানার সামনে পোস্টার লাগানোর ঘটনা। তাদের প্রশ্ন,পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে কীভাবে প্রকাশ্যে এসব পোস্টার লাগানো হলো এবং পোস্টার লাগানোর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেউ বিষয়টি দেখেছেন কি না।

সচেতন মহলের কয়েকজনের দাবি, ঘটনাটি কীভাবে ঘটল, কারা পোস্টার লাগিয়েছে এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে পোস্টার লাগানোর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছিল কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে এ ঘটনায় প্রশাসন বা পুলিশের কারও কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা উচিত বলে তারা মনে করেন।এ বিষয়ে কালকিনি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা বলেন,আমাদের দেহে যতদিন প্রাণ আছে, ততদিন আমরা শেখ হাসিনার গুণগান গেয়ে যাব। জন্মদিন উপলক্ষে আমাদের নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়ে পোস্টার-ব্যানার লাগিয়েছে। এতে আমাদের অপরাধ কী?অন্যদিকে, স্থানীয় বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, প্রশাসনের দুর্বলতার সুযোগেই এ ধরনের কর্মকাণ্ড ঘটেছে। তাদের ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

পোস্টার লাগানোর বিষয়ে জানতে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১০ মিনিট পরে ফোন দিচ্ছি ভাই, এসব বিষয়ে পরে জানাচ্ছি।তবে পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, থানার সামনে ও উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে রাজনৈতিক পোস্টার লাগানোর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি প্রশাসন কীভাবে দেখছে এবং পোস্টার লাগানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না তা নিয়ে এখন স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

    শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

সব খবর

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team